খরিদ্দার দোকানের লক্ষ্মী
আজ ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাধ বাজারে সিনজেন্টার ডিলারের ঘরে একটি "মিরাভিস ডুয়ো" ক্রয় করতে গেলে দোনাকনদার দোকানের আরো মালামাল ক্রয় করার জন্য এতটাই ব্যস্ততা দেখিয়ে দোকান বন্ধ করে দিলেন যে, আমার চাহিত পণ্যটি দেয়ার সময় পেলেন না।
তা মনে মনে ভাবলাম এরা কাস্টমার কে পণ্য বিক্রি না করে দোকান থেকে তাকে বের করে দিয়ে দোকানে নতুন মাল ওঠাতে ব্যস্ত।
আমাদের গ্রামেই সিনজেন্টার পণ্য পাওয়া যায় তবুও প্রায় ১০ কিলো দুরে গিয়েছি শুধু সিনজেন্টার ঘর থেকে ঔষুধ নেবো বলে। কিন্ত শেষমেশ খালি হাতে ফিরতে হলো! দোকানির ব্যবহারে আজ কষ্ট পেলাম।







